যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–এর বক্তব্য ও আচরণের কারণে দেশের ক্রীড়াঙ্গন নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও বিএনপির ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হক।

রাজধানীর পল্লবীতে আজ এক সংবাদ সম্মেলনে আমিনুল হক এ অভিযোগ করেন। তিনি বলেন, “আসিফ মাহমুদের বয়স কম হলেও অল্প বয়সেই তিনি বড় দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু দায়িত্বশীল অবস্থানে থেকেও তার কথাবার্তায় সংযমের অভাব ছিল, যার প্রভাব দেশের ক্রীড়াঙ্গনে পড়েছে।”

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে গত বছরের ১০ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং নতুন রাজনৈতিক দল এনসিপি–তে যোগ দেন।

২০০৩ সালে বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই গোলরক্ষক আরও দাবি করেন, “ঢাকা-১৬ আসনে তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। তার ভাষায়, পুরো প্রক্রিয়াটি ছিল ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অংশ। এতে এনসিপি, জামায়াত এবং সরকারের সরাসরি মদদের অভিযোগও তোলেন তিনি।”

আমিনুল হক বলেন, ভোট কারচুপির পক্ষে তার কাছে একাধিক প্রমাণ রয়েছে, যা তিনি ইতোমধ্যে উপস্থাপন করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণ তার পাশে থাকবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন।

Previous articleঅপরাজিত রাজশাহী স্টারস নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন
Next article২৬ জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বাটলার, ফিরলেন প্রবাসী আনিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here