প্রতিমা মুন্দার গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। পরে বদলি নেমে আলো ছড়ান আলপি আক্তার। আক্রমণাত্মক ফুটবলের দাপটে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে সাফ উইমেনস অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এরপর শক্তিশালী ভারতকে ২-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেন অর্পিতা বিশ্বাসরা। আজ লিগ পর্বের শেষ ম্যাচটিও জয়ে রাঙিয়েছে বাংলাদেশ।
নেপালের পোখারায় বাংলাদেশ সময় বিকাল তিনটা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। লাল সবুজ দলের হয়ে হ্যাটট্রিক করেন আলপি আক্তার। অপর গোলটি আসে প্রতিমা মুন্দার পা থেকে।
ম্যাচঘড়ির তৃতীয় মিনিটে লিড আদায় করে বাংলাদেশ। ডান পাশের কর্নার থেকে মামনি চাকমার কৌশলী শট আলতো ছোঁয়ায় নেপালের জালে জড়ান প্রতিমা মান্ডা।
বিরতির আগে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। প্রথমার্ধে ইনজুরি চার মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেট পিস থেকে ফ্রি কিক পেয়ে গোল আদায় করেন আলপি আক্তার।
প্রথম গোলে যেমন ভূমিকা ছিল মামনি চাকমার। দ্বিতীয় গোলেও উপস্থিত বুদ্ধিতে দলকে এগিয়ে নিতে সাহায্য করেন বাংলাদেশি প্লে মেকার। ডি বক্সের খানিক বাইরে ফ্রি কিক নিতে এগিয়ে এসে ‘ডামি লিভ’ নেন তিনি। পরে দারুণ চিপ শট ক্রসবারের ঠিক নিচ দিয়ে বল জালে জড়ান আলপি আক্তার। ঝর্না ডুমরা কোটি লাফিয়ে চেষ্টা করেও নাগালে পাননি বল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয় মুমূর্মুহু আক্রমণে যায় বাংলাদেশ। বার বার আক্রমণ শানালেও তৃতীয় গোল আসে একটু দেরিতে। ম্যাচের ৬৬ মিনিটে আলপি নিজের দ্বিতীয় গোল নিশ্চিত করেন এবং দলকে উপহার দেন ৩-০ লিড।
মধ্যমাঠ থেকে একাই গোলের জন্য ছুটে যান আলপি। ওয়ান টু পজিশনে ঝর্নাকে পান তিনি। তড়িৎ সিদ্ধান্তে ডি বক্স লাইন থেকেই শট নেন বারে। সেখান থেকে আদায় করেন কাঙ্ক্ষিত গোল।
বার বার আক্রমণ এবং ম্যাচ যত পুরোনো হচ্ছিল, ততই মিইয়ে যাচ্ছিল স্বাগতিকদের ফেরার স্বপ্ন। আর এই সুযোগটা আরও একবার কাজে লাগায় বাংলাদেশ। রাইট উইঙ্গ থেকে আক্রমণে উঠে গোলবারে শট নেন রূপা আক্তার। নেপালের গোলকিপার ঝর্ণা কিছুটা গড়বড় করে ফেলেন। তার রিবাউন্ড শট আলিজা কুমারি পুনরায় গোলকিপারকে দিতে যান। সে শটের গতি একটু বেশিই ছিল। মাথার উপর দিয়ে বলটি বারের নিচে এসে পড়ে। সেখান থেকে আলপি আবারও জাল কাঁপান। আদায় করেন হ্যাটট্রিক।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচে তিন জয় নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে রাউন্ড রবিন লিগের শীর্ষে থেকেই ফাইনালে ওঠে দলটি। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।



