বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২৫-২৬ মৌসুমে উত্তেজনাপূর্ণ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে সিটি ক্লাব গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়, আর দ্বিতীয় ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি দাপুটে পারফরম্যান্সে তিন পয়েন্ট নিশ্চিত করে।

দিনের প্রথম ম্যাচে সিটি ক্লাব ২-০ গোলে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবকে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিট) মো. অপু রহমান গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পর ৫০ মিনিটে আফরোজ আলি ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত ঢাকা রেঞ্জার্স কোনো গোল শোধ দিতে না পারলে সিটি ক্লাব পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

দিনের দ্বিতীয় ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৩-১ গোলে লিটল ফ্রেন্ডস ক্লাবকে হারায়। ম্যাচের ১৩ মিনিটেই মো. শিপন আলির গোলে এগিয়ে যায় লিটল ফ্রেন্ডস ক্লাব। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় খেলাঘর। ১৫ ও ৩৬ মিনিটে মো. হোসেন আলির জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে পেনাল্টি থেকে খন্দকার খালিদ হাসান গোল করলে খেলাঘরের জয় নিশ্চিত হয়।

Previous articleফাইনালে আবার ভারত, ট্রফি জয়ে আত্মবিশ্বাসী বাটলারের বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here