এশিয়ান কাপ সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ভ্রমণ শেষে আজ বিশ্রামে থাকছে দল, আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী জাতীয় ফুটবল দল আজ (শনিবার) সকালে ঢাকা থেকে রওনা হয়ে স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছে। পৌঁছানোর পর দলটি সরাসরি হোটেলে চেক-ইন করেছে এবং সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।

দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে আজ কোনো মাঠের অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। এর পরিবর্তে হোটেলেই হালকা স্ট্রেচিং সেশন করবে খেলোয়াড়রা। পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে নিজেদের সতেজ করে তোলার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামীকাল (রবিবার) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ব্যাংককের বুনিয়াচিন্দা স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নামবে বাংলাদেশ দল। আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে এই সেশনটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে ব্যাংককের আবহাওয়া এখন বেশ গরম ও আর্দ্র। তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সঙ্গে রয়েছে উচ্চমাত্রার আর্দ্রতা। এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে।

Previous articleভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরে ২৩ জনের দল ঘোষণা
Next articleভিয়েতনামে বিলম্বে যোগ দিবেন হামজা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here