প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পা রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর প্রায় দুই সপ্তাহ আগেই সিডনিতে পৌঁছেছে লাল-সবুজের মেয়েরা।

এশিয়ান কাপের প্রস্তুতি নিতে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-রুপনাদের বহনকারী বিমান। শনিবার থেকেই অনুশীলনে নামবেন তাঁরা।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। থাইল্যান্ডে ট্রানজিট শেষে সিডনিতে পৌঁছাতে হয় পিটার বাটলারের শিষ্যদের।

পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর ১৩ দিন আগেই অস্ট্রেলিয়ায় এসেছে বাংলাদেশ। সিডনির ভ্যালেনটাইন স্পোর্টসে এক সপ্তাহের ক্যাম্প করবে দল। পাশাপাশি স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সব প্রস্তুতি শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল।

বাংলাদেশের এশিয়ান কাপ অভিযান শুরু হবে ৩ মার্চ। সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন চীন নারী ফুটবল দল।

৬ মার্চ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার। এরপর ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফঈদারা।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে বাছাইপর্বে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে পেছনে ফেলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ফুটবল

Previous articleপ্রস্তুতির ঘাটতি নিয়ে বিস্ফোরক বাটলার, তবু লক্ষ্য ভালো পারফরম্যান্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here