চার দশক পর এশিয়ার বড় মঞ্চে বাংলাদেশের ফুটবল। আর সেই প্রত্যাবর্তনের ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী চীন। বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়ার সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শুরু হবে লড়াই।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি নিয়মিত ও অভিজ্ঞ গোলরক্ষক রুপনা চাকমার। তার বদলে চীনের বিপক্ষে গোলপোস্টে দাঁড়াচ্ছেন মিলি আক্তার। একাদশে নেই সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীও।
রক্ষণ শক্ত করতে পাঁচ ডিফেন্ডার নিয়ে দল সাজিয়েছেন কোচ। অধিনায়ক আফঈদা খন্দকারের সঙ্গে ডিফেন্সে আছেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু ও নবীবরণ খাতুন।
মাঝমাঠে দায়িত্ব সামলাবেন মনিকা চাকমা, মারিয়া মান্দা ও উমেহলা মারমা। সামনে দুই ফরোয়ার্ড হিসেবে খেলবেন ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।
বাংলাদেশ নারী দলের শুরুর একাদশ
গোলরক্ষক : মিলি আক্তার
ডিফেন্ডার : আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, নবীবরণ খাতুন
মিডফিল্ডার : মনিকা চাকমা, মারিয়া মান্দা, উমেহলা মারমা
ফরোয়ার্ড : ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার




