দেশের শীর্ষ দুই সংবাদমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে সংঘটিত বিশৃঙ্খল ও সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই সংকটময় সময়ে সংবাদমাধ্যমকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সাদমান সাকিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, “প্রথম আলো ও দ্য ডেইলি স্টার দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়া অঙ্গনে, বিশেষ করে ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলারদের তুলে ধরতে এই দুই সংবাদমাধ্যমের অবদান উল্লেখযোগ্য।”

পুড়ে যাওয়া প্রথম আলো ভবন। ছবি:ইন্টারনেট

বিবৃতিতে বলা হয়, “এ ধরনের সহিংসতা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাফুফে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সংশ্লিষ্ট সাংবাদিক ও কর্মীদের নিরাপত্তা কামনা করছে। একই সঙ্গে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে কর্তৃপক্ষের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে ফেডারেশন।”

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও জানায়, “তারা সবসময় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা এবং আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে বাফুফে দৃঢ় অবস্থানে রয়েছে।”

Previous articleপিডাব্লিউডির সঙ্গে আবাহনীর ড্র, ব্রাদার্সকে হারিয়েছে রহমতগঞ্জ 
Next articleভারতের সাথে  জিতেও জরিমানা, দ্বিতীয়ার্ধে দেরিতে নামায় বাফুফেকে এএফসির শাস্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here