ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রাথমিক ২৮ জনের দল থেকে ছয়জনকে বাদ দিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সাজিয়েছেন সফরের দল। আজ (শুক্রবার) রাতেই ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়ছে জামাল ভূঁইয়াদের দল।

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ১৬ মার্চ থেকে ক্যাম্প শুরু করেছিল বাংলাদেশ দল। দুই দিনের অনুশীলন শেষে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজ সকালে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন।

প্রাথমিক দলে থাকা ছয় ফুটবলারকে শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। আবাহনীর গোলরক্ষক ইসহাক আকন্দের বাদ পড়া অনুমিতই ছিল। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে সোহেল রানা জুনিয়রকে ঘিরে। নিয়মিত পারফর্ম করা এই মিডফিল্ডার কোচের পরিকল্পনায় থাকলেও অনুশীলনে চোট পাওয়ায় শেষ মুহূর্তে ছিটকে গেছেন।

জাতীয় দলে দীর্ঘদিন পর ফেরা মিডফিল্ডার মানিকও জায়গা ধরে রাখতে পারেননি। মাত্র চারদিনের মাথায় আবার ক্যাম্প ছাড়তে হচ্ছে তাকে। একইভাবে দলে ডাক পেলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ডিফেন্ডার ইসা ফয়সালের। তার সঙ্গে বাদ পড়েছেন শাকিল হোসেন ও রফিক।

সাধারণত ২৩ জনের স্কোয়াড নিয়েই আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়। তবে এবার ২২ জনকে নিয়েই ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী সরাসরি ভিয়েতনামে গিয়ে রোববার দলের সঙ্গে যোগ দেবেন।

 বাংলাদেশ জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড (২২ জন)

গোলরক্ষক (GK):
মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার (DF):
তারিক কাজী, রাহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার (MF):
জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম, এমডি রিদয়, শমিত সোম, হামজা চৌধুরী,সোহেল রানা।
ফরোয়ার্ড (FW):
আরমান ফয়সাল আকাশ, সুমন রেজা, ইমন শরীফ, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মিরাজুল ইসলাম।

ভিয়েতনামের বিপক্ষে ২৬ মার্চ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Previous articleবিদায় নিশ্চিত, তবু লড়াইয়ের বার্তা জামালদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here