বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম পেশাদার ফুটবলকে বিদায় জানাচ্ছেন। দীর্ঘ ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি তুলে ধরলেন নিজের দুই বড় আক্ষেপ, তবে একই সঙ্গে জানালেন ফুটবলের সঙ্গেই থাকার দৃঢ় ইচ্ছা।

চট্টগ্রামে জন্ম নেওয়া মামুনুলের পেশাদার যাত্রা শুরু ২০০৫ সালে ব্রাদার্স ইউনিয়নের হয়ে। এরপর আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, রহমতগঞ্জ ঘুরে বর্তমানে খেলছেন ফর্টিজে। জাতীয় দলের জার্সিতে প্রায় এক দশক খেলা এই মিডফিল্ডার ২০১০ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী দলের সদস্যও ছিলেন।

ক্যারিয়ারের সাফল্য কম নয়, তবু দুটি অপূর্ণতা তাড়া করে ফিরেছে তাকে। একাধিক সাফ চ্যাম্পিয়নশিপ খেলেও শিরোপা জেতা হয়নি—যা তার কাছে বড় আক্ষেপ। অন্যটি ভারতের আইএসএলে অ্যাথলেটিকো কলকাতার হয়ে দলে থেকেও মাঠে নামতে না পারা।

তবে আক্ষেপেই থেমে থাকতে চান না মামুনুল। ফুটবলই তাকে দিয়েছে পরিচিতি, সম্মান ও জীবনের ভিত্তি। তাই বুট তুলে রাখলেও মাঠ ছাড়ছেন না তিনি। কোচিং লাইসেন্স সম্পন্ন করা এই মিডফিল্ডার এখন নতুন ভূমিকায় ফুটবলকে কিছু ফিরিয়ে দেওয়ার অপেক্ষায়।

Previous articleমোহামেডানকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here