নেপালের মহিলা ফুটবল লিগে খেলতে কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের নারী ফুটবলার সানজিদা আক্তার। ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে এবার মাঠে নামবেন এই মিডফিল্ডার, যা নেপালের লিগে তার প্রথম অভিজ্ঞতা।

আজ বিকেলে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ছেন সানজিদা আক্তার। নেপালের নারী ফুটবল লিগে ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে খেলবেন তিনি।

সানজিদার নতুন ক্লাবের আগামীকালই একটি ম্যাচ রয়েছে। তবে সেই ম্যাচে তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিষয়টি নিয়ে সানজিদা বলেন,

“কালকে হয়তো নাও খেলা হতে পারে। সামনে আরও কয়েকটি ম্যাচ আছে। আশা করি ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।”

বাংলাদেশের নারী ফুটবলারদের অনেকেই এর আগে ভারত ও ভুটানের লিগে খেলেছেন। তবে নেপালের লিগে বাংলাদেশি ফুটবলারদের অংশগ্রহণ খুব একটা দেখা যায়নি। নতুন অভিজ্ঞতা নিয়ে সানজিদা বলেন,

“ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার এটা আমার প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিকও একটু বেশি।”

এক সময় বাংলাদেশ নারী ফুটবল দলে নিয়মিত মুখ ছিলেন সানজিদা আক্তার। তবে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ঘটনায় এরপর থেকে জাতীয় দলে আর ডাক পাননি তিনি। ফলে এখন ঘরোয়া লিগ ও বিদেশি লিগেই নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

Previous articleজিকোকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন ক্যাবরেরা
Next articleঈদের ছুটিতে নয়, জাতীয় দলের ক্যাম্পে মোরসালিনরা; লক্ষ্য ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচে জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here