দেশীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডির সঙ্গে যুক্ত হলেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি, যা তাদের জন্য বড় একটি অর্জন হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন হামজা।

ফুডি কর্তৃপক্ষের ভাষ্য,“হামজা চৌধুরীর অধ্যবসায়, আবেগ এবং শিকড়ের প্রতি টান তাদের ব্র্যান্ডের দর্শনের সঙ্গে মিলে যায়। একজন আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে তার উপস্থিতি ফুডির পরিচিতি দেশজুড়ে আরও বাড়াবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।”

চুক্তি শেষে হামজা বলেন,“মাঠে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতোই একটি দেশীয় ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পেরে তিনি গর্বিত। এই নতুন যাত্রার অংশ হতে পেরে নিজের আনন্দও প্রকাশ করেন তিনি।”

ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন,“হামজা শুধু একজন ফুটবলার নন, তিনি বাংলাদেশের গর্বের প্রতীক। স্থানীয় শক্তি ও প্রতিভার ওপর আস্থা রাখা ফুডির জন্য তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া স্বাভাবিক এবং আনন্দের বিষয়। এই অংশীদারিত্ব বহু মানুষকে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।”

Previous articleফেডারেশন কাপ ফাইনালে বসুন্ধরা কিংস, ব্রাদার্সকে উড়িয়ে দিল ৪-০ ব্যবধানে
Next articleহ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে সাফে যাচ্ছে বাংলাদেশ, দলে নেই স্বপ্না-মুনকি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here