২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ দল। টানা দুইবারের চ্যাম্পিয়নরা এবার নামছে হ্যাটট্রিক শিরোপার মিশনে। সেই লক্ষ্যে আগামীকাল (৭ মে) থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবে দল, যেখানে দুই সপ্তাহের অনুশীলনের পাশাপাশি স্থানীয় দুটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেখান থেকে সরাসরি গোয়ায় যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের স্কোয়াডে জায়গা পাননি মিডফিল্ডার স্বপ্না রানী ও মুনকি আক্তার; পারফরম্যান্স বিবেচনায় তাদের বাদ দেওয়া হয়েছে। চোটের কারণে দলে নেই নবীরনও।

অন্যদিকে, আগের দুই আসরে শিরোপা জেতানো অধিনায়ক সাবিনা খাতুনসহ কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভিন, সানজিদা আক্তার ও সুমাইয়া দল থেকে বাইরে আছেন কোচের সঙ্গে দূরত্বের কারণে। ফলে অভিজ্ঞ কয়েকজনকে ছাড়াই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিতে হচ্ছে বাংলাদেশকে।

দলে নতুন সংযোজন হিসেবে আছেন অস্ট্রেলিয়ায় খেলা সুইডেনপ্রবাসী আনিকা। তাকে ঘিরেও প্রত্যাশা রয়েছে দলের ভেতরে।

আজ আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন,

“লক্ষ্য একটাই—হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। এজন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।”

Previous articleহামজা চৌধুরী এখন ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here