আগামী জুনের শুরুতে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই আসরে দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফুল হক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আসন্ন এই টুর্নামেন্টের জন্য অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে জাতীয় দলকে প্রস্তাব দেওয়া হলেও একই সময়ে হামজা চৌধুরীদের সান মেরিনো সফর থাকায় পরিকল্পনায় পরিবর্তন আনা হয়।

অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পাওয়া মারুফুল হক বর্তমানে আবাহনী লিমিটেডের হয়ে ক্লাব ফুটবলে ব্যস্ত সময় পার করছেন। দেশের পেশাদার ফুটবল মৌসুম আগামী ২৩ মে শেষ হওয়ার পরই তিনি জাতীয় দায়িত্বে মনোযোগ দেবেন। এরপর চূড়ান্ত দল গঠন করে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হবে।

দলের ম্যানেজার শাহীন হাসান জানিয়েছেন,

“মারুফুল হককেই কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে এবং ভালো দল নিয়েই তারা মালদ্বীপে যেতে চান।”

চার জাতির এই টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ ও বাংলাদেশ ছাড়াও অংশ নেবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

Previous articleসাফ কোটা কমিয়ে ২ জন করার দাবি ফুটবলারদের
Next articleহেরেও প্রিমিয়ার লিগে উঠল সিটি ক্লাব, চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি এফসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here