মহান মে দিবসের ছুটির দিনেও মাঠে জমে উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের লড়াই। তিন ভেন্যুতে অনুষ্ঠিত তিন ম্যাচে জয় পেয়েছে ফর্টিজ, ঢাকা আবাহনী ও বাংলাদেশ পুলিশ। তবে সব আলো কাড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম—তার বিদায়ী ম্যাচ ঘিরেই ছিল দিনের মূল আকর্ষণ।


মামুনুলের শেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে শুরু থেকেই নাটকীয়তা ছিল। মাত্র ২৪ মিনিট মাঠে ছিলেন তিনি। তার মাঠ ছাড়ার আগেই দুই দল দুটি করে গোল করে ম্যাচে সমতা ফেরায়। রহমতগঞ্জ দুইবার এগিয়েও লিড ধরে রাখতে পারেনি। ১১ মিনিটে ওকাফর ও ২২ মিনিটে পা ওমারের গোলে সমতায় ফেরে ফর্টিজ। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে পা ওমারের দুর্দান্ত ফ্রি কিকে এগিয়ে যায় ফর্টিজ, শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। রহমতগঞ্জের হয়ে ৪ মিনিটে জায়েদ ও ২০ মিনিটে অ্যান্ড্রুজ গোল করেন।


অন্য ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমের শেষ মুহূর্তে দানিলো অগাস্টো গোল করে দলকে জয়ের আনন্দ এনে দেন। পিডব্লিউডির জনাথন ফেরেইরা দুইটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

দিনের আরেক ম্যাচে ঢাকা আবাহনী নিয়ন্ত্রিত ফুটবল খেলেই ২-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। ৩৯ মিনিটে এমেকা ওজবুগ এবং ৬৭ মিনিটে শেখ মোরসালিনের গোলে নিশ্চিত হয় আবাহনীর জয়। প্রতিপক্ষ চেষ্টা করলেও গোলের দেখা পায়নি।্ো

Previous articleগার্ড অব অনারে আবেগঘন বিদায়: শেষ ম্যাচ খেলেই বুট খুললেন মামুনুল ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here