সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এখনো শুরু হয়নি। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই বাংলাদেশ দলের ডাগআউটে কে থাকবেন তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। ইংলিশ কোচ মার্ক কক্স নাকি গোলাম রব্বানী ছোটন—এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে।

ইংলিশ কোচ মার্ক কক্সকে আলোচনায় এনেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। এক মাসের চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বাফুফের আরেক সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার আল জাহেদী জানিয়েছেন,

“মার্ক কক্সকে মূলত পরামর্শক হিসেবে নেওয়া হয়েছে। তার মতে, দলের ডাগআউটের দায়িত্বে থাকবেন গোলাম রব্বানী ছোটনই।”

এর মধ্যেই বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট নতুন করে আলোচনা তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আগে প্রধান কোচ হিসেবে ইংলিশ কোচ মার্ক কক্স যোগ দেওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচিং প্যানেল আরও শক্তিশালী হয়েছে।

আগামী ২৩ মার্চ মালদ্বীপে শুরু হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। সাত দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

Previous articleমোহামেডানকে হারিয়ে পয়েন্ট টেবিলে বসুন্ধরার সমান ফর্টিস
Next articleউজবেকিস্তান ম্যাচে ইতিহাসের দুয়ারে বাংলাদেশ, সাহসী ফুটবল খেলতে চান বাটলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here